ভুয়ো মেইলে পোস্ট অফিসে বোমাতঙ্ক, তল্লাশির পর যা জানালেন জেলা পুলিশের ডিএসপি অরুনাভ দাস।
জেলা পুলিশের ডিএসপি (ডি অ্যান্ড টি) অরুনাভ দাস জানান, একটি হুমকিমূলক ই-মেইলের ভিত্তিতে সতর্কতামূলক তল্লাশি চালানো হয়। পুরো এলাকা খতিয়ে দেখা হয়েছে এবং কোনও বিপজ্জনক বস্তু পাওয়া যায়নি।
বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : ভুয়ো ই-মেইলের জেরে বাঁকুড়া শহরের হেড পোস্ট অফিসে বৃহস্পতিবার দুপুরে চরম বোমাতঙ্কের পরিস্থিতি তৈরি হয়। হুমকিমূলক মেইল পাওয়ার পরই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পোস্ট অফিস চত্বর খালি করে দেওয়া হয় এবং সাময়িকভাবে পরিষেবা বন্ধ রাখা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জেলা পুলিশের বম্ব স্কোয়াডও। প্রায় কয়েক ঘন্টা ধরে পোস্ট অফিসের ভেতর ও চত্বর ও আশপাশ এলাকায় তল্লাশি চালানো হয়। তবে তল্লাশিতে কোনও সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে জানা গেছে। এই প্রসঙ্গে জেলা পুলিশের ডিএসপি (ডি অ্যান্ড টি) অরুনাভ দাস জানান, একটি হুমকিমূলক ই-মেইলের ভিত্তিতে সতর্কতামূলক তল্লাশি চালানো হয়।পুরো এলাকা খতিয়ে দেখা হয়েছে এবং আপাতত কোনও বিপজ্জনক বস্তু পাওয়া যায়নি।
প্রাথমিকভাবে এটিকে ভুয়ো মেইল বলেই মনে করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য এলাকায় চাঞ্চল্য ছড়ালেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং ধীরে ধীরে পরিষেবা চালু করা হয়।
ভিডিও প্রতিবেদন দেখুন Bankura24x7-এ। 🎥