মহা শিবরাত্রিতে এক্তেশ্বর শিব মন্দিরে ব্যাপক ভক্তসমাগম।
অন্য বছরের চেয়ে এই বছর ভীড় আরও বেড়েছে। রাতে ছিল যাত্রার অনুষ্ঠান। পুলিশ প্রশাসন ও মন্দির কমিটির স্বেচ্ছাসেবক এবং স্থানীয় মানুষজনের সহযোহিতায় এবারও সুষ্ঠু ভাবে, মহা ধুমধামে এক্তেশ্বর মন্দিরে পালিত হচ্ছে মহা শিবরাত্রি৷।
বাঁকুড়া ২৪x৭ প্রতিবেদন : মহা শিবরাত্রিতে এক্তেশ্বর শিব মন্দিরে উপচে পড়ল দর্শনার্থীদের ভীড়। এদিন প্রহরে,প্রহরে মহাদেবের আরাধনায় ব্রতী হয়েছেন অগনিত ভক্ত। সকাল থেকে রাত্রি পর্যন্ত ভীড় ছিল নজরকাড়া। হাজারে,হাজারে শিব ভক্ত এদিন পুজো দেওয়ার লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে পুজো দেন। সকাল থেকে যত বেলা গড়িয়েছে এবং বিকেল গড়িয়ে সন্ধ্যে ও রাত্রি হলেও সমানে ভীড় বেড়েছে মন্দির চত্তরে। পুলিশ প্রশাসন থেকে মন্দির কমিটির সেচ্ছাসেবকরা পূণ্যার্থীদের ভীড় সামাল দিতে কার্যত, হিমসিম খেয়ে যান! ওয়াকিটকি হাতে নিয়ে মন্দির প্রাঙ্গণের ভীড় সামাল দেন স্বেচ্ছাসেবকরা৷ তবে, বিশাল সংখ্যক ভক্তের সমাগম দক্ষতার সাথে সামাল দেন মন্দির কমিটি। পাশাপাশি,পুলিশের নিরাপত্তাও ছিল জোরদার।এদিন সকাল থেকেই সিংহভাগ ছিল মহিলাদের ভীড়।
তাঁরা পুজো দেওয়ার পাশাপাশি,প্রদীপ ও ধূপ জ্বালিয়ে মহাদেবের আরাধনা করেন। এবং সবার জন্য মঙ্গল কামনাও করেন মহাদেবের কাছে। শিবরাত্রিতে বিশেষ পুজো পাঠ ও আরতির আয়োজন থাকে এক্তেশ্বর মন্দিরে। প্রহরে,প্রহরে পুজোর রিতীও রয়েছে। রবিবার সারা রাতের পাশাপাশি, সোমবারও মন্দিরে ভক্ত সমাগম বাড়তেই থাকবে বলে মনে করছেন এখানকার পুরোহিতরা।অন্য বছরের চেয়ে এই বছর ভীড় আরও বেড়েছে। রাতে ছিল যাত্রার অনুষ্ঠান। পুলিশ প্রশাসন ও মন্দির কমিটির স্বেচ্ছাসেবক এবং স্থানীয় মানুষজনের সহযোহিতায় এবারও সুষ্ঠু ভাবে, মহা ধুমধামে এক্তেশ্বর মন্দিরে পালিত হল মহা শিবরাত্রি৷।
👁️🗨️দেখুন🎦ভিডিও 👇