বড়ো খবর | ফের হুমকি মেল, আজও বন্ধ বাঁকুড়া হেড পোস্ট অফিস!

গতকালের ঘটনার পর ফের একই ঘটনা ঘটায় ডাক কর্মী থেকে সাধারণ গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

Update: 2026-02-27 07:43 GMT

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : বড়ো খবর : ফের হুমকি মেলের জেরে আজ বন্ধ করে দেওয়া হল বাঁকুড়া হেড পোস্ট অফিসের পরিষেবা। কর্মী,আধিকারিক ও গ্রাহকদের অফিস থেকে বের করে খালি করে দেওয়া হয়েছে পোস্ট অফিস এবং পাসপোর্ট অফিস। এবং আজ দুপুর দেড়টা পর্যন্ত পরিষেবা বন্ধ রাখা হচ্ছে। গত কালকের পর ফের আজ একই ঘটনার পুনপরাবৃত্তিতে চাঞ্চল্য ছড়িয়েছে ডাক কর্মীথেকে গ্রাহকদের মধ্যে। যদিও এখনও এই মেলের উৎস সম্পর্কে কোন তথ্য মেলেনি। সতর্কতা মুলক ব্যবস্থা হিসেবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। পোস্ট অফিসের মুল গেটও বন্ধ রাখা হয়েছে।

👁️‍🗨️দেখুন🎦ভিডিও 👇

Full View


Tags:    

Similar News