নারী দিবসে বাঁকুড়া লায়ন্স ক্লাবের উদ্যোগে বিনামূল্যে সার্ভাইক্যাল ক্যান্সার টিকাকরণ শিবির।

এদিনের এই কর্মসুচি প্রতিধ্বনি সহচরী ওয়েলফেয়ার সোসাইটি,পশ্চিমবঙ্গ প্রাদেশিক মারওয়ারি সম্মেলন এবং বাঁকুড়া ধর্মশালা চ্যারিটেবল ট্রাস্ট-এর সহযোগিতায় বাস্তবায়িত হয়।

Update: 2026-03-09 06:25 GMT

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন: আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে নারীদের স্বাস্থ্য সুরক্ষায় এক গুরুত্বপূর্ণ উদ্যোগ দেখা গেল বাঁকুড়া শহরে। লায়ন্স ক্লাব অফ বাঁকুড়ার উদ্যোগে এবং Lions Clubs International Foundation India-র সহযোগিতায় শহরের নুতনগঞ্জের বাঁকুড়া ধর্মশালায় আয়োজিত হল বিনামূল্যে সার্ভাইক্যাল ক্যান্সার ভ্যাকসিনেশন ক্যাম্প। এই বিশেষ স্বাস্থ্য শিবিরে মূলত ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে টিকাকরণ কর্মসূচি চলতে থাকে এবং বহু অভিভাবক তাঁদের কন্যাদের নিয়ে এই শিবিরে অংশগ্রহণ করেন। আন্তর্জাতিক নারী দিবসের দিন এমন একটি সচেতনতামূলক ও মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় মানুষজন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী, যিনি এই উদ্যোগকে সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাঁকুক পুরসভার চেয়ারপার্সন অলকা সেন মজুমদার,কাউন্সিলর দিলীপ আগরওয়াল,বিশিষ্ট চিকিৎসক অমিতাভ চট্টরাজ, বিশিষ্ট সমাজসেবী ও উদ্যোগপতি বিষ্ণু বাজোরিয়া প্রমুখ।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সার্ভাইক্যাল ক্যান্সার প্রতিরোধে সচেতনতা বাড়ানো এবং কিশোরীদের ভবিষ্যৎ স্বাস্থ্য সুরক্ষিত করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।নারী দিবসে স্বাস্থ্য সচেতনতার এই বার্তা ছড়িয়ে দিতে এবং সমাজের মেয়েদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগকে স্বাগত জানাচ্ছে বাঁকুড়া২৪এক্স৭ পরিবার। এদিনের এই কর্মসুচিতে প্রতিধ্বনি সহচরী ওয়েলফেয়ার সোসাইটি, পশ্চিমবঙ্গ প্রাদেশিক মারওয়ারি সম্মেলন এবং বাঁকুড়া ধর্মশালা চ্যারিটেবল ট্রাস্ট-এর সহযোগিতায় বাস্তবায়িত হয়।

👁️‍🗨️দেখুন🎦ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News