দেখুন শহরের শান্তি নীড়ে এক অন্য দোলের রঙ্গ ছবির ভিডিও কোলাজ।

শান্তি নীড়ের আবাসিকদের সাথে রঙের উৎসব উৎযাপন করা হল একেবারে ভিন্ন আঙ্গিকে। নীড়ের বৃদ্ধা আবাসিকরাও যে যার তাদের মতো গেয়ে,নেচে ফাগুনের রঙের উৎসবে মাতলেন। আর তাদের সঙ্গ দিলেন সাথে আছি সংগঠনের সদস্যরা।

Update: 2026-03-03 18:15 GMT

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : দেখুন শহরের শান্তি নীড়ে এক অন্য দোলের রঙ্গ ছবির ভিডিও কোলাজ।দেখুন এক অন্য দোলের রঙ ছবি। বাঁকুড়া শহরের সাথে আছি সংগঠনের উদ্যোগে এদিন শহরের শান্তি নীড়ের আবাসিকদের সাথে রঙের উৎসব উৎযাপন করা হল একেবারে ভিন্ন আঙ্গিকে। নীড়ের বৃদ্ধা আবাসিকরাও যে যার তাদের মতো গেয়ে,নেচে ফাগুনের রঙের উৎসবে মাতলেন। আর তাদের সঙ্গ দিলেন সাথে আছি সংগঠনের সদস্যরা। শহরে কোলাহলের মধ্যে থেকেও যেন খানিক নেপথ্যেই দিন যাপন করেন এই শান্তি নীড়ের আবাসিকরা। তাদের শান্তি নীড় আজ মুখরিত হল উৎসবের আবহে। এই প্রান্তিক মানুষ গুলোর মনে আজ লাগল বসন্তের রঙ্গীন অনুভূতি।তাই সাথে আছির প্রত্যেককে বাঁকুড়া ২৪x৭ এর পরিবারের পক্ষ তেকে কুর্ণিশ। সেই সাথে সকল বাঁকুড়া বাসীর জন্য রইল হোলির শুভেচ্ছা।

👁️‍🗨️দেখুন🎦ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News