মহা শিবরাত্রিতে এক্তেশ্বরে কোভিড মুক্ত বিশ্বের জন্য মহাদেবের আরাধনায় গৃহবধূরা।
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : মহা শিবরাত্রি উপলক্ষ্যে শিব তীর্থ এক্তেশ্বরে পুণ্যার্থীদের ঢল নামল এদিন। সকাল থেকেই শিবরাত্রির পুজো দিতে ভীড় করেন অগনিত মহিলা। কোভিড বিধি মেনে পুজো দেওয়ার ব্যবস্থ করে এক্তেশ্বর মন্দির পরিচালন কমিটি। কমিটির তরফে মাক্স বিলি করার পাশাপাশি, স্যানিটাইজেশনেরও ব্যবস্থা ছিল। মন্দির কমিটির কর্তাদের দাবী এদিন ভক্ত সমাগম প্রায় ৪৫ হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছিল।অন্যন্যবার স্বামীর মঙ্গল কামনায় শিবরাত্রি ব্রত পালন করে এসেছেন গৃহবধূরা। এবার স্বামীর মঙ্গলকামনার সাথে সারা বিশ্ব যেন কোভিড মুক্ত হয় তার প্রার্থনাও করলেন মহাদেবের কাছে। আবার যেন আগের মতো স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসে তার জন্য মানতও করেন অনেকেই।
মহা শিবরাত্রিতে সারা দেশের সাথে বাঁকুড়া জেলার বিভিন্ন মন্দিরে,মন্দিরে শিবের আরাধনা চলেছে দিনভর। বাঁকুড়ার জঙ্গল মহলের সারেঙ্গাতেও ছিল ধূমধাম করে শিবরাত্রি পুজো- অর্চনার আয়োজন।
👁️দেখুন 🎦ভিডিও। 👇